বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লামায় কার্প জাতীয় মাছের পোনা পেলেন ১০০ চাষি

মো. নুরুল করিম আরমান, লামা ( বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ১০০ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ৩০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। ‘ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এ শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে এ মাছের পোনা বিতরণ করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন এ পোনা বিতরণ উদ্বোধন করেন। প্রতিজন চাষিকে ৩ কেজি হারে মাছের পোনা বিতরণে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা- হিল- মারুফ, বান্দরবান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মো. আমির হোসেন ও সদস্য আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক বদরুল আলম চৌধুরী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন, এনসিপি নেতা নাজমুল হাসান, মংস্যজীবী দলের সভাপতি মো. ফকরুজ্জামান ও সাধারণ সম্পাদক সুরত আলম, পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদুল হাসান ইদ্রিস ও সদস্য সচিব ফরহাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, উপজেলার জলাশয় ও পুকুর গুলোতে মৎস্য চাষ বাড়াতে হবে, এতে উপজেলায় মাছের চাহিদা পুরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তায় মৎস্য চাষে উৎসাহ যোগাতে বিনামূল্যে বিভিন্ন জাতের মাছের পোনা প্রদান করছে সরকার।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...