শনিবার, ২৭ জুন ২০২৬

রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার ত্রাস সন্ত্রাসী শফিউল আলম শফি’কে (৩৬) যৌথ বাহিনী গ্রেফতার করেছে। এসময় বিপুল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এলাকার শীর্ষ সন্ত্রাসী ইসমাঈল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে এলাকায় পরিচিত সন্ত্রাসী শফি’র বিরুদ্ধে এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগসহ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে। সে পশ্চিম সরফভাটা পাট্ট্যালিকুল গ্রামের নাজের প্রকাশ কালাবালির পুত্র। সন্ত্রাসী শফিকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, গোপন সংবাদে যৌথবাহিনী শফির বাড়িতে অভিযান চালায়। অভিযানে দু’টি একনলা বন্দুক, ১৫টি তাজা কার্তুজ, ১৬টি খোসা, ১২টি ব্যবহৃত বুলেট হেড, কার্তুজের বেল্ট, দেশীয় তৈরি পটকা, ধারালো অস্ত্র (কিরিচ, ছুরি, ধামা, দা) এবং ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফি স্বীকার করেছে, সড়কে নাশকতা ও ত্রাস সৃষ্টি করার জন্য এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য মজুদ রেখেছিল। শফির বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং আরো দু’টি পূর্বের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি আছে বলে ওসি জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ত্রাসী ইসমাইল বাহিনী রাঙ্গুনিয়ায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ২০০২ সালে ভোলাসহ দু’জন বিএনপি কর্মীকে প্রকাশ্য গুলি করে হত্যা করে এই বাহিনী। ২০০৪  সালে র‌্যাবের হাতে অস্ত্রসহ ধরা পড়ে সন্ত্রাসী ইসমাইল, সেকেন্ড ইন কমান্ড শফিসহ বাহিনীর চারজন সন্ত্রাসী। ২০০৬ সালে জামিনে বের হয়ে বিদেশে চলে যান। গত বছরের ৫ আগস্টের পট পরিবর্তনের পর দেশে এসে কর্ণফুলী নদী থেকে অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে আবারো চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...