শনিবার, ১৩ জুন ২০২৬

রামগড়ে নৃশংস হত্যাকাণ্ড: নিজ ঘরে মা–মেয়েকে গলা কেটে হত্যা

শ্যামল রুদ্র,  রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

রামগড় উপজেলায় নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক মা ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন— আমেনা বেগম (৮০) ও তাঁর মেয়ে রাহেনা আক্তার (৪০)। নিহত রাহেনার স্বামী মোস্তফা  প্রবাসে কর্মরত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে রক্তাক্ত অবস্থায় মা–মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রামগড় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের তথ্যমতে, আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। জমিজমা নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার সময় বাড়িতে কেবল আমেনা ও তাঁর মেয়ে রাহেনা ছিলেন। একজন প্রতিবেশী বলেন, “সকালে দরজা খোলা দেখে প্রথমে কোনো অস্বাভাবিকতা মনে হয়নি। ভেতরে ঢুকে দেখি ঘরজুড়ে রক্ত আর লাশ পড়ে আছে। এমন দৃশ্য কখনো চোখে দেখিনি।” বাগানটিলা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্ল্যাহ জানান, নিহত আমেনা বেগমের দুই ছেলে বিদেশে থাকেন, অন্যরা আলাদা বসবাস করেন। বাড়িতে মা ও মেয়ে একসঙ্গে থাকতেন। বর্তমানে দাফনের ব্যবস্থা সমাজ কমিটি করছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে অন্য কোনো কারণও থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে এবং সিআইডিকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।” ঘটনার পর রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি.ওবাইন ও বিজিবির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তুলেছেন এলাকাবাসী।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...