শনিবার, ২৭ জুন ২০২৬

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, বাঁশখালীতে যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৪ শত পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার নুরুল আলম মুজাহিদ নামের এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল আলম মুজাহিদ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। ধৃত আসামি নিজেকে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পুঁইছড়ি ইউনিয়ন ১ নাম্বার ওয়ার্ডের ফুট কালী ব্রিজের দক্ষিণ জন্নাত এগো ফার্মের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এ আসামিকে গ্রেফতার করা হয়।

এ সময় ধৃত আসামির হেফাজত থেকে ২ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার নুরুল আলম মুজাহিদ নামের এক সাংবাদিককে দুই হাজার ৪শত পিস ইয়াবাসহ আটক করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...