শনিবার, ২৭ জুন ২০২৬

আনোয়ারায় যাত্রীসহ চলন্ত সিএনজিতে আগুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাত্রীবোঝাই চলন্ত সিএনজিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ও যাত্রীদের দ্রুত সরে যাওয়ার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ সিএনজির গ্যাস সিলিন্ডারে লিকেজ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে কয়েক মুহূর্তের জন্য এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী সরওয়ার বলেন, “আমি মসজিদের সামনে হেটে আসছিলাম। হঠাৎ দেখি সিএনজি থেকে ধোঁয়া বের হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। যাত্রীরা আতঙ্কে চিৎকার করে দ্রুত নেমে যায়। সবার ডাকে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। আল্লাহর রহমত, একটু দেরি হলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটত।”

আরেক প্রত্যক্ষদর্শী ছালেহ আহমেদ বলেন, “আমরা সবাই ছুটে গিয়ে সাহায্য করার চেষ্টা করি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।”

ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. শফি আলম জানান, “আমি দুই যাত্রী নিয়ে পরৈকোড়া বাজারের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। যাত্রীরা নেমে প্রাণে বেঁচেছে, কিন্তু আমার একমাত্র জীবিকার মাধ্যমটা চোখের সামনে পুড়ে গেল। সংসার চালানোর একমাত্র ভরসা ছিল এই সিএনজি।”

তিনি আরও জানান, গাড়িটির বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা হলেও আগুনে অধিকাংশ অংশ পুড়ে গেছে।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আবদুল্লাহ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি সিলিন্ডার লিকেজ হয়ে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো প্রাণহানি ঘটেনি।”

তিনি আরও জানান, আগুনে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৩ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার সম্ভব হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...