শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্যা ম্যা নু মারমা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং ইউএনডিপি জেলা ব্যবস্থাপক খুশীরায় ত্রিপুরা।

প্রকল্প কর্মকর্তা রামবাদু ত্রিপুরা জানান, বান্দরবানের সাতটি উপজেলায় ১৫০টি পাড়া জুড়ে ৫০টি জীববৈচিত্র্য সংরক্ষণ সাইটে প্রকল্প কার্যক্রম চলছে।

সভায় অতিথিরা জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঝিরি ও ঝর্ণা সংরক্ষণ, জুম চাষে আগুন প্রতিরোধ, স্থানীয়দের সম্পৃক্তকরণ এবং দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু জীববৈচিত্র্য সংরক্ষণে অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।

বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান বলেন, ঝিরি সংরক্ষণে উৎসের চারপাশে ব্যাপক বৃক্ষরোপণ জরুরি। অতিথিরা প্রস্তাব দেন, ছয় মাস পর পর নিয়মিত এ ধরনের সমন্বয় সভার আয়োজন করা উচিত।

প্রধান অতিথির প্রতিনিধি ম্যা ম্যা নু মারমা বলেন, তানজানিয়ায় জীববৈচিত্র্য সংরক্ষণের ধারণা আমাদের জন্য শিক্ষণীয়। সেখানকার বিভিন্ন গোত্র নির্দিষ্ট প্রাণীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে, ফলে তারা সেই প্রাণীকে হত্যা বা শিকার করে না। আমাদের দেশেও দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনায় স্থানীয় জনগণ, পর্যটক গাইড, রিসোর্ট ও গাড়ির মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সচেতন হওয়া জরুরি।

তিনি আরও বলেন, বোতল ও প্লাস্টিকজাত বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, ঝিরি বা ঝর্ণা সংরক্ষণের আগে জরিপ পরিচালনা এবং স্থানীয় যুবকদের অংশগ্রহণে ঝিরি সংরক্ষণ কমিটি গঠন করা প্রয়োজন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...