শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মধ্যরাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, অভিযানে যাওয়া এসআইকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে পুলিশের অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সল্টগোলা এলাকায় হঠাৎ একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার অভিযানে গেলে এসআই আবু সাঈদ রানার ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসী শাকিল। এ সময় এসআই রানাকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় অভিযান চালাচ্ছে।

বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, “কালকের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটু পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।”

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...