রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় সড়ক ধসে খালে, ইয়াংছা-ঈদগড় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার ইয়াংছা বাজার থেকে ত্রিডেবা-ঈদগড় পর্যন্ত সড়কটির একটি অংশ ইয়াংছা খালে বিলীন হয়ে গেছে। ফলে উপজেলা সদর ও ইয়াংছা বাজারের সঙ্গে ৬ গ্রামবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে সড়কটির অংশ বিশেষ ধসে পড়ে এ অবস্থার সৃষ্টি হয়। এছাড়া সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে অনুপযোগী হয়ে পড়েছে চলাচলের। গত কয়েকদিনেও ধসে পড়া সড়কটির অংশ বিশেষ সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এতে ওই গ্রামগুলোর প্রায় ২০ মানুষ চরম দূর্ভোগে রয়েছেন। এছাড়া গত কযেকদিন ধরে স্কুল কলেজ ও মাদ্রাসায় যেতে পারছেনা কোমলমতি শিক্ষার্থীরা।
জানা যায়,উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার থেকে বনপুর ত্রিডেবা ঈদগড় পর্যন্ত ব্রিক সলিং এর গ্রামীণ সড়ক রয়েছে। এর পাশ ঘেষে বয়ে গেছে ইয়াংছা নামের একটি খাল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি দেখভালো করেন। এ সড়ক ব্যবহার করে নিচের পাড়া, ছোটপাড়া, বড়পাড়া, বনফুর, ত্রিডেবা ও রাজাপাড়া গ্রামের লোকজন যাতায়াত করেন। গত কয়েকদিনের বর্ষণে সড়কটির একটি অংশ ধসে পড়ায় গ্রামগুলোর সঙ্গে ইয়াংছা ও বগাইছড়ি বাজারের যাতায়াত বন্ধ হয়ে যায়। কৃষকদের উৎপাদিত ফসল সহ রোগী নিয়ে যাতায়াত করতে পারছেনা স্থানীয়রা।
সরেজমিন দেখা গেছে, ইয়াংছা থেকে বাজার পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে সড়কটি। কোথাও খালে ধ্বসে পড়েছে। আবার কোথাও বড় বড় গর্তের সৃস্টি হয়ে মিনি পুকুরে পরিণত হয়েছে। এতে যান চলাচল দুরে থাক, পায়ে হাটাও কস্ট সাধ্য হয়ে পড়েছে।
এ সময় কথা হয় ত্রিডেবা গ্রামের বাসিন্দা মংচাইপ্রো ও বনপুর বাজারের বাসিন্দা লুৎফর রহামানের সাথে। তারা বলেন, প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন আমাদের ৬ গ্রামে। এখানকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভশীল। সেইসাথে আমাদের এলাকা থেকে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করতে যায় শত শত শিক্ষার্থী। সড়কটির একটি অংশ খালে ধসে পড়ার কারণে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছেনা। কৃষক ফসল বিক্রি করতে পারছেনা। দ্রুত সড়কটি সংস্কার চান তারা।
ইয়াংছা খালে সড়ক ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুচিং মার্মা বলেন, আমাদের এলাকায় ৪টি সরকারি প্রাথমিক, ৩টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মসজিদ,-মাদ্রাসা, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় রয়েছে। বৃষ্টির কারনে সড়কের একটি ইয়াংছা খালে ধসে পড়ে যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছাড়া আমাদের যাতায়াতের বিকল্প কোন সড়ক নেই। তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ইয়াংছা-ত্রিডেবা-ঈদগড় সড়কটি মেরামতের জন্য ইতোমধ্যে প্রাক্কলন প্রস্তুত করে জেলা অফিস হয়ে ঢাকা এলজিইডি সদর দপ্তরের পাঠানো হয়েছে। দ্রুতই অনুমোদন হবে। আশা করি চলতি অর্থ বছরেই বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে কাজ শুরু করতে পারবো।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...