শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিভাগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট রেজাউল করিম রনি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে এডভোকেট রেজাউল করিম রনি-কে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাঁর এ নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।

এডভোকেট রেজাউল করিম রনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর আইন বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই এডভোকেট রেজাউল করিম রনি মেধা, নিষ্ঠা ও নেতৃত্বের গুণে আইন অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। চট্টগ্রাম আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে এডভোকেট রেজাউল করিম রনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত আছেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মন্দাকিনী গ্রামে জন্মগ্রহণকারী এডভোকেট রেজাউল করিম রনি একজন দায়িত্বশীল, নীতিবান এবং জনপ্রিয় আইনজীবী। তাঁর পিতার নাম মোঃ জাহাঙ্গীর আলম এবং মাতার নাম ইয়াসমিন আক্তার।

ব্যক্তিগত জীবনে এডভোকেট রেজাউল করিম রনি বিবাহিত। তাঁর স্ত্রী এডভোকেট মারুফা সুলতানা নিজেও একজন সফল আইনজীবী হিসেবে চট্টগ্রামে প্র্যাকটিস করছেন। তাঁদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান।

এডভোকেট রেজাউল করিম রনি-এর দুই ছোট বোনের মধ্যে একজন বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত, অন্যজন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (ইউএসটিসি)-এর বায়োকেমিস্ট্রি বিভাগে পড়াশোনা করছেন।

এডভোকেট রেজাউল করিম রনি-এর এই নিয়োগকে চট্টগ্রামের আইনাঙ্গনে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে এডভোকেট রেজাউল করিম রনি-এর পেশাদারিত্ব, সততা ও অভিজ্ঞতা সংস্থাটির কার্যক্রমে দৃঢ়তা আনবে বলে আইনজীবী মহল আশা প্রকাশ করেছে।

এই বিভাগের সব খবর

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

সর্বশেষ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...