শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ড্যাবের ভূমিকা সাহসী ও স্মরণীয় : মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবীদের, বিশেষ করে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয়। ড্যাব সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একদলীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ড্যাবের ভূমিকাই প্রমাণ করে, এই সংগঠন কেবল একটি চিকিৎসক সংগঠন নয়, এটি একটি আদর্শিক লড়াইয়ের শক্ত ঘাঁটি। হাসিনা সরকার পতনের লক্ষ্যে এক দফার আন্দোলনে আহত নেতাকর্মীদের পাশে চিকিৎসাসেবা নিয়ে ছুটে গিয়েছেন ড্যাবের সাহসী চিকিৎসকরা। তাদের এই অবদান ইতিহাসে স্থান পাবে।

তিনি শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় নগরীর প্রবর্তক এলাকার একটি রেস্টুরেন্টে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নির্বাচন ২০২৫ উপলক্ষে ডা. হারুন, ডা. কেনান, ডা. শাকিল, ডা. মেহেদী ও ডা. দীপু পরিষদের প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, সামনে যে নির্বাচন আসছে তা শুধু একটি সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন নয়, এটি বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের অংশ। ড্যাবকে শক্তিশালী করতে হবে, কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই সংগঠনের ভূমিকা অগ্রগণ্য।
সভায় চট্টগ্রামের বিশিষ্ট চিকিৎসক নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী চিকিৎসক সমাজের প্রতিনিধি ও ড্যাবের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ, চট্টগ্রামের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহবায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম।
ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলমের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সি. সহ সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মেহেদী হাসান, ড‍্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, পাটকল শ্রমিকদল কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান, ডা. রেজাউল আলম নিপ্পন, উপদেষ্টা ডা. আশরাফুল কবির ভূঁইয়া, চমেক সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, পার্বত্য জেলা কমিটির সভাপতি ডা. নীলু কুমার তন্চ‍্যাঙ্গা, ডা. একেএম জাফরুল হক, অধ্যাপক ডা. ইকবাল হোসেন, অধ্যাপক ডা. কামরুল হাসান, ডা. মনোজ কুমার বড়ুয়া, ডা. হোসনা আরা, ডা. টিপু সুলতান, অধ্যাপক ডা. মাসুদ করিম, ডা. মিজবাহ উদ্দিন ডা. মো.আইয়ুব, ডা. জুনায়েদ মাহমুদ খান, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের আহমেদ, ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন, ডা. তানভীর হাবিব তান্না, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মাহতাব উদ্দিন চৌধুরী, ডা. মিনহাজুল আলম, ডা. জুনায়েদ রায়হান, ডা. সাদ্দাম হোসেন, ডা. মেহেদি হাসান, ডা. মো. মইনুদ্দিন, ডা. তারেকুল ইসলাম জনি প্রমূখ।

এই বিভাগের সব খবর

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে শুরু হওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও ধারাবাহিক পারফরমেন্স অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। আগামীকাল (শুক্রবার) আবুধাবির শেখ...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর শাসনের আওতায় আনা এবং সন্ত্রাস ও বিশৃঙ্খলা থেকে মুক্ত করতে সরকার একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির...

সর্বশেষ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সাফল্য অব্যাহত রাখতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজের ঐতিহাসিক সাফল্যের পর কাল থেকে...

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ সমন্বিত পদক্ষেপ গ্রহণ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকাকে কার্যকর...

এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা ও আধুনিকায়নে...

বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব নাগরিককে...

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে...

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের...