সোমবার, ২৯ জুন ২০২৬

বাসে পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টা : চালক-হেলপার গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে বাস চালক টিপু ও হেলপার জনি দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপির) অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টায় করে বাস চালাক। পরে চালকের হাত থেকে বাঁচতে বাস থেকে লাফ দিয়ে পাঁচ দিন সংজ্ঞাহীন ছিলেন ওই পোশাককর্মী। সুস্থ হওয়ার পর বুধবার ওই নারী জানায়, তাকে ধর্ষণ চেষ্ট করেছেন বাস চালক। এরপর আমরা বাস চালককে শনাক্ত করি। পরে বৃহস্পতিবার ভোর ৫টায় অভিযান চালিয়ে কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ভিকটিম পোশাকশ্রমিকের মা বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

নোবেল চাকমা আরও বলেন, সকালে অভিযান চালিয়ে বাসে পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে চালকের সহকারী জনি দাশকে (১৮) সিঅ্যান্ডবি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে সিঅ্যান্ডবি এলাকা থেকে বাসটি জব্দ করা হয়। ঘটনার সময় জনি দাশ বাসটি চালাচ্ছিলেন।

এর আগে গত বুধবার পুলিশ জানিয়েছিল, গত ১৯ মে রাত ৯টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার সড়ক থেকে সংজ্ঞাহীন অবস্থায় ওই পোশাককর্মীকে উদ্ধার করে স্থানীয়রা চান্দগাঁও থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ওই সময় পোশাককর্মীর মাথায় আঘাত পেয়েছিলেন। তখন কীভাবে সে ওখানে এসেছিলেন তা কেউ বলতে পারেননি। গত ২৪ মে সন্ধ্যা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন এবং কথা বলতে পারছিলেন না। সুস্থ হয়ে বাসায় ফেরার পর গত বুধবার পুলিশ ওই পোশাককর্মীর সঙ্গে কথা বলে। সে কালুরঘাট বিসিক এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাসা চান্দগাঁও থানা এলাকায়।

ওই পোশাককর্মী পুলিশের কাছে দাবি করেন, প্রতিদিনের মতো বাসায় ফিরতে অন্য শ্রমিকদের সঙ্গে তিনি অফিসের বাসে ওঠেন। বহদ্দারহাট মোড়ে এসে অন্য শ্রমিকরা বাস থেকে নেমে গেলেও পেছনের দিকে থেকে তার নামতে দেরি হয়। এই সুযোগে চালক তাকে না নামিয়ে বাসটি সামনের দিকে চালিয়ে নিয়ে যায়।

একপর্যায়ে চালক তাকে বাসের পেছনের দিকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখনই সে চালককে ঘুষি মেরে বাস থেকে লাফ দেন। এরপর হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। ঘটনার সময় বাসটি চালিয়েছেন হেলপার। আর মূল চালক দরজার সামনে ছিলেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...