রবিবার, ১৪ জুন ২০২৬

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে চট্টগ্রামের যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে মো. তারেক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (৩০ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে লংগদু-বরকল উপজেলার সীমান্তবর্তী মহালছড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হ্রদে ডুবে মৃত মো. তারেক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকির চর ইউনিয়নের শীলকূপ গ্রামের মো. মনজুর আহমেদের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল আনুমানিক ৬টার দিকে রাঙামাটির বরকল সুবলং ইউনিয়ন সংলগ্ন কাট্টলী বাজারের পার্শ্ববর্তী কাপ্তাই হ্রদের পানিতে ১৫-২০ সদস্যের একদল জেলে একটি ডুবন্ত নৌকা উদ্ধার করতে কাজ করছিল। তাদের মধ্যে থেকে মো. তারেক পানিতে ডুবে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস আরও জানায়, বুধবার সকাল ৭টার সময় নিখোঁজ তারেকের স্বজনরা রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি টিমের সাহায্য চায়। পরে সংবাদ পাওয়ার পর স্টেশনের সাব-অফিসার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ একঘণ্টা পর সকাল ১০টা ১০মিনিটের তারেকের মরদের উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ স্থানীয় পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, কাট্টলী বাজার সংলগ্ন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মহালছড়ি নামক এলাকায় তারেক নামের ওই যুবক কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ হন। বুধবার সকাল ১০টার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...