শনিবার, ৭ নভেম্বর ২০২৬

কোটা আন্দোলনে ছাত্রদের পাশাপাশি রয়েছে হতদরিদ্রদের আত্মত্যাগ : ফারুক ই আজম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তবর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, কোটা আন্দোলনে ছাত্ররা নেতৃত্বে থাকলেও আন্দোলনের  চূড়ান্ত পর্যায়ে গিয়ে প্রায় ৭৫% হতদরিদ্র মানুষ এই আন্দোলনে মিশে আত্মত্যাগ করেছে।

তিনি বলেন, হতদরিদ্র মানুষের তো কোন দায় ছিল না এই আন্দোলনে তারপরও তারা কেনো যুক্ত হলো এটা আমাদের ভাবনার ব্যাপার৷ অধিকারহারা জনগণ কতটা বিক্ষুব্ধ হলে বুলেটের সামনে দাঁড়াতে পারে সেটার দৃষ্টান্ত তৈরি করেছে তারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পেনিনসুলা ডেভেলপমেন্ট’র উদ্যোগে ছোটদের মাসিক পত্রিকা ‘মুগ্ধ জুলাই’ এর বিশেষ সংখ্যার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আন্দোলন সম্পৃক্ত না হয়েও জুলাই শহীদ হিসাবে যারা তালিকাভুক্ত হয়েছেন আমরা তা গেজেট থেকে বাতিল করবো। এইভাবে আহতের সঠিক তালিকাও গেজেট আকারে প্রকাশ করবো। জুলাই যোদ্ধা ও শহীদ এবং আহতরা আমাদের চেতনা প্রতীক। এই চেতনাই আমাদের অনেক দূর নিয়ে যাবে। আমরা তিনটি রক্তক্ষয়ী অধ্যায় পেরিয়ে এসেছি, সর্বশেষ আমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা লড়লাম। আমাদের বৈষম্য, অবিচার, অন্যায় এর বিরুদ্ধে সমগ্র জাতি যুদ্ধে নেমেছিল।

তিনি আরো বলেন, শুধু ছাত্র নয় সমাজের সর্ব শ্রেণীর মানুষ এতে অংশগ্রহণ করেছে। গৃহবধূরা শরবত নিয়ে রাস্তায় নেমেছে। খিচুড়ি, পানি গিয়েও মানুষ আন্দোলনকারীর পাশে ছিল। এটা শুধু ছাত্রদের সংগ্রাম নয় সমগ্র জাতির সংগ্রাম এটা। আগে কখনো এমন হয়নি যে, একটা জাতির ভবিষ্যৎ নির্ণয়ের জন্য সবাই একত্রিত হয়ে আমরা আলোচনা টেবিলে বসে বসে আলোচনা করছি। এখানে ঐক্য হচ্ছে, বিভিন্ন মত হচ্ছে এগুলো আমাদের আশাবাদী করছে। কারণ এ-ই সব কিছু হচ্ছে আগামীর ভবিষ্যৎ নির্ণয়ের জন্য। আমাদের সরকার তাদের জন্য নানা কিছু করেছে আমরা তা প্রতিনিয়ত তাদের কাছে পৌঁছে দিচ্ছি। এককালীন অনুদান আছে, মাসিক ভাতার ব্যাপারটাও আছে, একইসাথে আমরা পুনর্বাসন ব্যবস্থা করছি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আমাদের প্রশাসনিক কাঠামো, বিচার ও শিক্ষা ব্যবস্থায় জরুরি সংস্কার দরকার। এখানে শাসনের মনোভাব বিদ্যমান, সেবার নয়—এই মানসিকতা বদলাতে হবে। এটা করতে পারলেই বাংলাদেশ তার সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, এই শহীদদের আত্মত্যাগ একদিন জাতিকে সঠিক পথে এগিয়ে নেবে। অতীত যেন ভবিষ্যতের পথে বাধা হয়ে না দাঁড়ায়। আমাদের অগ্রযাত্রা হোক আলোর দিকে।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...