শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শিক্ষা ও সমাজউন্নয়নেজিনাতআজম ও অজিতকুমারআইচেরভূমিকাঅনস্বীকার্য

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি আয়োজিত রম্যসাহিত্যিক–সংগঠক জিনাত আজম ও শিক্ষাবিদ অজিত কুমার আইচ স্মরণ সন্ধ্যায় বক্তারা বলেছেন, শিক্ষা–সংস্কৃতি ও নারী সমাজের উন্নয়নে এই দুই ব্যক্তির ভূমিকা অনস্বীকার্য। অজিত কৃমার আইচ ছিলেন মানুষ গড়ার কারিগর এবং জিনাত আজম সৃজনশীল ভুবনের কারিগর। এই কারিগরদের কখনো মৃত্যু হয় না। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে তাঁদের এ স্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন, জিনাত আজমের রম্যসাহিত্য বহুধা বিস্তৃত। তিনি সাহিত্যাঙ্গনে নিজের একটি অবস্থান তৈরি করেছেন। অমায়িক ও মমতাময়ী এই মানুষটি নারী সমাজের উন্নয়নে রেখেছেন অপরিসীম ভূমিকা। অজিত কুমার আইচ শিক্ষায় আলো ছড়ানো এক ব্যক্তিত্ব। সাংগঠনিক দক্ষতা সম্পন্ন এই মানুষটির মধ্যে ছিল বিনয়, ন্যায়নিষ্ঠা ও পরিনীতিবোধ। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য ছাত্র তৈরি করেছেন। এদের মধ্যে তিনি বেঁচে থাকবেন।

চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক লায়ন জাহাঙ্গীর মিঞা’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সংগঠক কবি রাশেদ রউফের সঞ্চালনায় স্মরণ সন্ধ্যায় বক্তব্য দেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, কবি মর্জিনা আক্তার, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া, কবি অরুণ শীল, সংগঠক এস এম আব্দুল আজিজ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, ব্যাংক নির্বাহী নাসের রহমান, মোরশেদ জাফর, কবি আবুল কালাম বেলাল, গীতিকার জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, সাইফুদ্দিন আহমেদ সাকি, অনুবাদক ফারজানা রহমান শিমু, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন হাসান বাবু, কবি শামীম ফাতেমা মুন্নি, ডা. রতন কুমার নাথ, কবি গল্পকার শিউলি নাথ, কবি সৈয়দা সেলিমা আক্তার, অধ্যাপক পিংকু দাশ, এস এম মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন মুহাম্মদ সহসীন চৌধুরী, অরজিৎ বিশ্বাস, লিটন কুমার চৌধুরী, মলিনা মজুমদার, তানজিনা রাহী, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, গৌতম কানুনগো, তানভীর হাসান বিপ্লব, রুনা তাসমিনা, সৌভিক চৌধুরী, শর্মিষ্ঠা চৌধুরী, ছাবের আহমদ, জিএম জহির, বিপ্লব কুমার শীল, শ্যামল কান্তি নাথ, পুলক চন্দ, সুচিত্রা বৈদ্য, মো. জামাল, আরিফ রায়হান, এম. কামাল উদ্দিন, ইসমাইল জসীম, কুতুব উদ্দিন বখতেয়ার, আলমগীর হোসাইন, নুসরাত সুলতানা, প্রদীপ ভট্টচার্য, শিপ্রা দাশ, আবু সুফিয়ান রিনিক মুন প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...