শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সুফি মিজানের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশের খ্যাতনামা শিল্পপতি পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাবেক এই রাষ্ট্রনেতার আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন তারা। এ সময় মাহাথির বিন মোহাম্মদ সুফি মিজানকে আন্তরিক শুভেচ্ছা জানান।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বর্ষীয়ান নেতা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এ বছর ১০০ বছরে পা রেখেছেসাক্ষাৎকালে শততম জন্মবার্ষিকীতে প্রবীণ এ রাষ্ট্রনায়ককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি মাহাথির মোহাম্মদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রত্যুত্তরে মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন এবং বাংলাদেশের শিল্পায়নে সুফি মিজানের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি সুফি মিজানকে শিল্পখাতে অব্যাহত অবদান রাখার আহ্বান জানান।

এই বিশেষ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন— পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু এবং বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান।

উল্লেখ্য, তুন ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৪ সালে সুফি মিজানের আমন্ত্রণে মাহাথির মোহাম্মদ তার সহধর্মিণীসহ বাংলাদেশ সফর করেন এবং পিএইচপি ফ্যামিলির উদ্যোগে প্রতিষ্ঠিত ইউআইটিএস (ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স)-এর দ্বিতীয় সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সুফি মিজানের কনিষ্ঠপুত্র মোহাম্মদ আকতার পারভেজ বর্তমানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...