বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাকলিয়ায় পিস্তল-গুলিসহ মহিউদ্দীন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুনব্রিজ এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) পুলিশ।
গ্রেপ্তার মো. সুমন (১৯) কুমিল্লা জেলার মুরাদনগর তানার করিমপুর এলাকার মো. জামালের ছেলে। বর্তমানে বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় বসবাস করে সে। রবিবার (২৭ জুলাই) রাত ৯টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত ব্রিজ এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে মো. আসিফ (২৬)আরও এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে থানায় থাকা হত্যা মামলার বিষয়। পরে সুমন আরও জানায়, গত ২৫ জুলাই বাকলিয়ার ৫ নম্বর ব্রিজের পশ্চিম পাশে মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার জের ধরে মো. মহিউদ্দীন নামে এক ব্যক্তিকে তারা গুলি করে হত্যা করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। থানায় যোগাযোগ করে মামলা সম্পর্কে নিশ্চিত হয় ডিবির সদস্যরা। পরে তাকে নিয়ে তক্তারপুল এলাকার একটি কলোনির পিছনে খালের দেয়ালের সাথে ইটের স্তূপে রাখা হত্যা মামলায় ব্যবহৃত একটি বিদেশি পিসতুল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামি ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস ও তুষারধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা যায়, কীভাবে মিনিটের মধ্যে একটি...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ফটিকছড়ি...

সর্বশেষ

কক্সবাজারে নিউজিল্যান্ডের নিখোঁজ কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে...

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯৫

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ বন্যায় পাহাড়ধস...

হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীর...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ...

প্রতারণার মামলায় কারাগারে বিদিশা

রাজধানীর গুলশানের বারিধারা এলাকায় ফ্ল্যাট বিক্রির নামে ৭৫ লাখ...

পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বুধবার একটি হাসপাতালের মাতৃসদনে আগুনে ১৪...