শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ছিল বিপ্লবের দুর্গ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই অভ্যুত্থান শুধু ঢাকার নয়, চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম দুর্গ। চট্টগ্রাম ছিল আমাদের অহংকার। এই জনপদ থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়েছিল।

সোমবার জুলাই অভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ও চট্টগ্রামের জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে, ভার্চুয়ালি অংশ নিয়ে জুলাই অভ্যুত্থানের স্মরণে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শফিকুল আলম।

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

উদ্বোধনী বক্তব্যে প্রেস সচিব বলেন, চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সূতিকাগার। ব্রিটিশ বিরোধী আন্দোলন, আমাদের মহান স্বাধীনতা ঘোষণা থেকে বিগত বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই আন্দোলন-সবক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। জাতিকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথ দেখিয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা দেশের সব গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হবে এবং দেশ ও বিদেশের মানুষ জুলাই আন্দোলন সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবে।

সভাপতির বক্তৃতায় ফরিদা খানম বলেন, জুলাই শহীদদের প্রতি সম্মান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি সারাজীবনের একটি গ্রাফিতি। জুলাই যোদ্ধারা আমাদের জন্য স্ফুলিঙ্গ। তারা সারা জীবন সম্মানিত হবেন, পরবর্তী প্রজন্ম দ্বারা চর্চিত হবেন।

তিনি বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবে যে কোনো সাহসী উদ্যোগের পাশে থাকব সবসময়। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই আইনের দৃষ্টিতে সমান হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে মুক্ত চিন্তার জন্য উন্মুক্ত, আর আমাদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারিত হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি উদযাপন উপ-কমিটির আহ্বায়ক সালেহ নোমান ও সদস্য সচিব মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নসরুল কাদির, পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, দক্ষিণ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম আহ্বায়ক হাসান মারুফ রুমী, স্বপন মজুমদার, বৈষম্যবিরোধী আন্দোলনের তৎকালীন সমন্বয়ক রাসেল আহমদ, দিল আফরোজ, ওমর ফারুক সাগর, রেজোয়ান সিদ্দিকী ও ইমন সৈয়দ প্রমুখ।

এসময় শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ মোহাম্মদ ফারুক, শহীদ ইসমামুল হক ও শহীদ ওমর ফারুকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের পাঁচজন এবং ৪৩ সম্মুখযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...