সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দ্রুত জনবল সংকট নিরসনের দাবী উপজেলাবাসীর

জনবল সংকটে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সেবা বঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ প্রায় ৩ লাখ মানুষ

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য বান্দরবান জেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ লামা উপজেলা। বেসরকারী হিসেবে মতে, এ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী মিলে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। অথচ এখানের ৫০ শয্যা বিশিষ্ট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২৩জন চিকিৎসকের স্থলে মাত্র ২ জন ও ২৭ জন সেবিকার স্থলে রয়েছেন মাত্র ৭ জন। ফলে জনবহুল এ উপজেলা ও পাশের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নবাসীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে হাফিয়ে উঠছেন কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা।

এছাড়া ২০২৩ সালের বর্ষার ভয়াবহ বন্যার পানিতে ডুবে গিয়ে এক্স-রে মেশিন, এনেস্থিশিয়া মেশিন, ইসিজি মেশিনসহ অপারেশন থিয়েটারের যাবতীয় মেশিনারিজ বিনষ্ট হওয়ার পর থেকে আজ পর্যন্ত পুনঃস্থাপনের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গরীব অসহায় জনসাধারণ। সোমবার সকালে খোদ নবাগত লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এ তথ্য জানান। দ্রুত শূণ্যপদে চিকিৎসক ও সেবিকাসহ অন্য সব জনবল নিয়োগের দাবী তুলে তিনি আরো জানান, সামান্য দুর্ঘটনায় আহত রোগী ও প্রসুতি মায়ের চিকিৎসার জন্য রোগীকে দৌঁড়তে হয় কক্সবাজার ও চট্টগ্রামে। এখানের জনসাধারণ অধিকাংশ গরীব ও অসহায়। তাই অনেকের পক্ষে অন্যত্র গিয়ে উন্নত চিকিৎসা নেয়া সম্ভব হয়না। তাই জনবল সংকট নিরসন অতীব জরুরী হয়ে উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ সোলায়মান বলেন, সমতলের তুলনায় উপজেলাটি পাহাড়ি এলাকা হওয়ায় স্থানীয়রা ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হন বেশি। প্রতিদিন গড়ে বহির্বিভাগে ২০০ থেকে ৩০০ রোগী সেবা নেন ও অভ্যান্তরীণ বিভাগে শতাধিক রোগী ভর্তি থাকেন। এসব রোগীদের সেবা দিতে গিয়ে আমার বিশ্রামের সুযোগ হয়না। অথচ নিয়ম হলো দিনে একজন ডাক্তার ১০ জন রোগী দেখবেন। অপরদিকে ভর্তিকৃত শতাধিক রোগীকে ২৪ ঘন্টা সেবা দেয়া দিচ্ছেন সাতজন সেবিকা। টানা ডিউটি করতে গিয়ে সেবিকারাও অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান সিনিয়র সেবিকা নিলীমা রানী। শুধু তায় নয়, এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল, চক্ষু, মহিলা ও শিশুরোগসহ প্রসুতি বিভাগ কোন চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। আন্তবিভাগে ভর্তিকৃত রোগী মৌসুমী বেগম, আনোয়ার হোসেন ও রিংরং মুরুংসহ অনেকে বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পর অন্ধকারে নিমজ্জিত হয় ওয়ার্ডগুলো। তাছাড়া টয়লেটগুলো অপরিস্কার। দরজা জানালাগুলো বেশিরভাগ অকেজো। এতগুলো রোগী সামলাতে সেবিকারা হিমসিম খাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার বিষয়ে জানতে চাইলে পৌরসভার কাউন্সিলার মো. সাইফুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক ও সেবিকা না থাকায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ গরীব ও অসহায় মানুষ ন্যায্য চিকিৎসা সেবা পাচ্ছেন না। এছাড়া ঔষধ সংকট ত লেগেই আছে। সাধারণ সর্দিকাশি, জ¦র, ডায়রিয়া, টাইফয়েড, ভাইরাস, পেটের নানা অসুখের ঔষধ স্যালাইন, কিছুই এখানে পাওয়া যায় না। বিদ্যুৎ চলে গেলে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটি ভুতুড়ে অবস্থায় পরিণত হয়। মোট কথা জনবল সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন রোগী। চিকিৎসক, সেবিকা, রোগ নির্ণয়ক মেশিনারিজ, অন্য জনবল ও বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী তুলেন মানবাধিকার কর্মী এ রুহুল আমিন। তিনি বলেন, দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট নিরসন করা না হলে এলাকাবাসি আন্দোলনে নেমে পড়বে।

এই বিভাগের সব খবর

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য এ রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে...

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতর দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন...

সর্বশেষ

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন...

চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল থেকে কমিউটার হচ্ছে দুই জোড়া ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর...

হত্যাচেষ্টার আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি...

রাজনীতিতে আসার আগে শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে ওঠার পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল...

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

তাওহিদ হৃদয়ের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা...

স্বামীকে নির্দোষ দাবি করলেন গ্রেপ্তার এসপি জাহাঙ্গীরের স্ত্রী

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ...