মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বন বিভাগের উদ্যোগে চট্টগ্রামে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ শুরু

বশির আলমামুন, চট্টগ্রাম
শ্রাবণের রিমঝিম বৃষ্টির নান্দনিকতায় মুখরিত ক্ষনে বন বিভাগের উদ্যোগে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মো. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে সোমবার (২৮ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উক্ত বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি  মোঃ আহসান হাবিব পলাশ, চট্টগ্রামের ডিসি  ফরিদা খানম, চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের সার্বিক ব্যবস্থাপনায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহ অন্যান্য বিভাগ সমুহের অংশগ্রহনে বৃষ্টি ভেজা সকালে চমৎকার একটা অনুষ্ঠানের শুভ সুচনা করা হলো। ৩৪ টি নার্সারী স্টল সহ আরো বিভিন্ন স্টলের সমন্বয়ে জনগুরুত্বপূর্ণ এই লালদিঘী ময়দানটি বৃক্ষ মেলার জন্য চমৎকার লোকেশন। আগামী ১৫ দিনের জন্য আয়োজিত এই মেলায় মানুষের প্রাণের স্পন্দন ধ্বনিত প্রতিধ্বনিত হবে বৃক্ষের নির্বাক প্রেমের মোহনায়। প্রকৃতি প্রেমিকদের জন্য বৃক্ষমেলা বয়ে আনবে এক অনবদ্য সুযোগ ও সম্ভাবনা।
মেলায় থাকছে হাতের নাগালের মধ্যে সব ধরনের বৃক্ষের চারা সংগ্রহের সুবর্ণ সুযোগ। সেই সাথে মিলে মিশে একাকার হয়েছে প্রকৃতির অনবদ্য উপহার রিমঝিম বৃষ্টি। বৃষ্টির নান্দনিক তালে এবার বেড়ে উঠবে প্রানোচ্ছল গাছের চারাগুলি। সর্বিক সাফল্যের মুগ্ধতায় পরিপূর্ণ হোক এবারের বৃক্ষমেলা।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...