রবিবার, ১৬ আগস্ট ২০২৬

লামার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষায় বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার গজালিয়া উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থোয়াইনু অং চৌধুরী। এতে বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা সভাপতি জোসনা বেগম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য মংক্যচিং চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের বান্দরবান জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু মং মার্মা, জাতীয়তাবাদী যুবদলের উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও সদস্য আবু কাউচার ও পৌর ছাত্রদলের আহবায়ক আব্দুল আল নোমান বিশেষ অতিথি ছিলেন।

বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিয়ে, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ। এরপর মাইলস্টোন স্কুল ও কলেজের উপর বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিতার ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। শেষে বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফলদ গাছের চারা তুলে দেন প্রধান অতিথি থোয়াইনু অং চৌধুরী। গেল এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ১৭৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১১৪জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় বলে জানান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালেক।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...