শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজের  আইসিটি ফেয়ার ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজের কম্পিউটার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী “আইসিটি ফেয়ার ২০২৫”। ২৫ ও ২৬ জুলাই কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ঈঝঊ) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. প্রকৌশলী প্রণব কুমার ধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট স্কলার্সটিকা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার রিকতা ক্রিস্টিনা গোমেজ, আরএনডিএম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইইই (ঊঊঊ) বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না সেন্ট মেরিজ স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী সঙ্গীতা, এসএমআরএ মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সুমন যোসেফ কস্তা ব্রাদার ফ্লেভিয়ান কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ ব্রাদার রক্তিম লেবিও চিরান, সিএসসি সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজের প্রিফেক্ট এন্ড ডিসিপ্লিন প্রধান ব্রাদার যোয়াকিম সিএসসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ব্রাদার সনেট রোজারিও, সিএসসি এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি।
অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিরা শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। পুরস্কার বিতরণের পূর্বে এসপিএসসি ‘ড্রামা এন্ড ফিল্ম ক্লাব’-এর পরিবেশনায় “তথ্যপ্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব” বিষয়ক একটি নাটক মঞ্চস্থ করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...