বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজার সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ সমুদ্র সৈকতে পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে চারদিন ব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের রেস্টহাউজ ‘উপল’-এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, বিশেষত সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রদানে দক্ষ জনবল গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে কোনো পর্যটক দুর্ঘটনাক্রমে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার ও সঠিক প্রাথমিক চিকিৎসা দিলে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সুরক্ষিত সমুদ্র সৈকত গড়তে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

তিনি জানান, চারদিন ব্যাপী এ প্রশিক্ষণে ১০৭ জনকে চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে বীচকর্মী, লাইফগার্ড, জেটস্কি ও বীচবাইক চালক, টিউব মালিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করছেন।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...