শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের আগে ‘এআই হুমকি’ বিষয়ে সিইসির সতর্কতা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন জাতীয় নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক হুমকি সম্পর্কে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) এসব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সিইসি নাসির উদ্দিন আরো বলেন, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন যেকোন এআইভিত্তিক হুমকির বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে বিভাগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। ভোটারদের আস্থা পুনরুদ্ধার করে তাদের ভোটকেন্দ্রে ফেরানোই ইসির অন্যতম বড় চ্যালেঞ্জ বলেও দাবি করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি।

এম নাসির উদ্দিন আশা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে অপরাধবিরোধী অভিযান পরিচালনা করবে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনবে।

তিনি আরো বলেন, আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপস্থাপনের জন্য কাজ করছি।

সিইসি বলেন, আমাদের কার্যক্রম প্রকাশ্য দিবালোকে পরিচালিত হবে; অন্ধকারে কিছুই করা যাবে না। যদি আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আমাদেরই প্রশ্ন করবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঊর্ধ্বতন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় যোগ দেন সিইসি নাসির উদ্দিন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...