রবিবার, ২ আগস্ট ২০২৬

সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

- Advertisement -
Single page 1st Paragraph

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নগরের ঐতিহ্য সমৃদ্ধ ঐতিহাসিক সিআরবি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) প্রস্তাবিত হাসপাতাল, মেডিক্যাল কলেজ নির্মাণ প্রকল্প বাতিলের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দিয়েছে নাগরিক সমাজ, চট্টগ্রাম।

এ সময় নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্যসচিব ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল জেলা প্রশাসককে বলেন, আধুনিক হাসপাতাল করার জন্য জেলা প্রশাসনের কাছে অনেক ভালো ভালো জায়গা আছে। শুধু হাসপাতাল নয় – যেকোনো ভালো কাজের জন্য জেলা প্রশাসন জায়গা দিতে পারে। সিআরবির মতো প্রকৃতির হেরিটেজ এলাকায় হাসপাতাল হলে হাসপাতালকে ঘিরে অনেক স্থাপনা গড়ে উঠবে। তখন সিআরবি তার প্রাকৃতিক পরিবেশ হারাবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, আমি আপনাদের যে দাবি, তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যথাযথ ভাবে তুলে ধরব। মাননীয় প্রধানমন্ত্রী প্রকৃতিকে ভালোবাসেন। প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে তিনি কিছু করবেন না।

এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, সিআরবির মতো প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকায় একটি বিশেষায়িত হাসপাতাল হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। জীববৈচিত্র্য ধ্বংস হবে। চট্টগ্রামবাসীর জন্য উন্মুক্ত কোনো পরিবেশ থাকবে না।

তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি যথাযথ ভাবে তুলে ধরার দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, নাগরিক সমাজ চট্টগ্রামের যুগ্ম সদস্যসচিব নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, রাজনীতিক ও পরিবেশবাদী সংগঠক শরীফ চৌহান, কার্যকরী সদস্য অ্যাডভোকেট টিআর খান, অ্যাডভোকেট মো. রায়হান, অ্যাডভোকেট কাশেম কামাল, সংস্কৃতি সংগঠক অহিল সিরাজ, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন জিকু, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, রাহুল দত্ত প্রমুখ।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...