রবিবার, ১৬ আগস্ট ২০২৬

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো এক শিশু শিক্ষার্থী মারা গেছেন। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। তিনি ওই স্কুলে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার দুপুর ১টা ৫মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশুটি। মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন নিহতের বাবা মো. মহসিন। তিনি বলেন, আমার ছেলে ৭ম শ্রেণীতে পড়ত। সে আর দুনিয়াতে নাই।

এর আগে, এদিন সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ’তে তাসমিন আফরোজ আয়মান নামে এ ঘটনায় আরো এক শিশু মারা গেছেন। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল বৃহস্পতিবার আরো দুই শিশু প্রাণ হারান। তারা হলেন- মাহিয়া তাসনিম (১৫) ও মাহতাব রহমান (১৫)।

জানা যায়, সোমবারের বিমান দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫০ জন চিকিৎসাধীন আছেন। তার মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪০ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আটজন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রয়েছেন।

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, ঢাকা সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই শিশু।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...