রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে চার শতাধিক পর্যটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার অন্যতম পর্যটন নগরী সাজেকে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেখানে আটকে পড়েছে চার শতাধিক পর্যটক।

গত রাত থেকে  ভারী বৃষ্টির ফলে বাঘাইহাট সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকার ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়লে আজ সকাল থেকে সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে সাজেকে আনুমানিক ৪ শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বাসসকে জানান, গতকাল রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়াসহ সড়কে গাছপালা উপড়ে পরেছে। বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে  বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বাসসকে জানান,  বাঘাইঘাট – সাজেকের তিনটি স্পটে  পাহাড়ের ধসের ঘটনা ঘটেছে। এতে করে সাজেকে প্রায় ৪২৫ জন পর্যটক  আটকে আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সড়কের মাটি সরানোর কাজ করছে। আশা করছি খুব সহসাই  সড়কটি সচল করা সম্ভব হবে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...