রবিবার, ১৬ আগস্ট ২০২৬

উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটি, ২৮৭ আরোহী নিয়ে চট্টগ্রামে ফিরে এলো বিমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে আসে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীই নিরাপদে রয়েছেন। পরবর্তীতে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি-১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বুঝে দ্রুত ফিরে এসে সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটিকে নিরাপদে জরুরি অবতরণ করান পাইলট।

প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, সব যাত্রী নিরাপদে আছেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফেরত আসে। পরে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইট বিজি-১২২-এ স্থানান্তর করা হয়। ফ্লাইটটি সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...