সোমবার, ১৫ জুন ২০২৬

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের তথ্য উপদেষ্টাকে ঘিরে এমন একটি ঘটনার সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিন।

বেশ কিছু সময় তাকে বিমানবন্দরে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুমতি দিলেও উপদেষ্টা জাহেদ তাতে সম্মত হননি বলে ওই খবরে তুলে ধরা হয়।

পরে তিনি বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন বলে মধ্যরাতে বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর দিয়েছে।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগের খবর আসছিল।

উপদেষ্টার ঘণিষ্ঠ সূত্রের বরাতে দেশের এক দৈনিক পত্রিকা এর অনলাইনের খবরে বলা হয়েছে, নয়াদিল্লি বিমানবন্দর থেকেই তিনি অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। রাত ১টায় উপদেষ্টা দেশের পথে ছিলেন।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায়, উপদেষ্টা ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান বলে ওই খবরে বলা হয়।

তথ্য উপদেষ্টার দেশে ফিরে আসার কথা সূত্রের বরাতে দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনের খবরেও দেওয়া হয়েছে। এতে বলা হয়, দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন বলে ওই খবরে বলা হয়।

কূটনৈতিক সূত্রের বরাতে রাতেই কলম্বো হয়ে তার দেশে ফেরার খবর দিয়েছে আরেক দৈনিক পত্রিকা। সোমবার দুপুরের দিকে তার ঢাকার ফেরার কথা রয়েছে।

দৈনিক পত্রিকাটির অনলাইনে লিখেছে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে তিনি রোববার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন। সেখানে অসৌজন্যমূলক আচরণের কারণে ক্ষোভ দেখিয়ে তিনি ফেরত আসেন।

সোমবার নয়া দিল্লিতে দুই দিনের ওই সম্মেলন হওয়ার সূচি রয়েছে। এতে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন উপদেষ্টা জাহেদ উর রহমান।

তবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বেশ কিছু সময় আটকে রেখে ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদ করার খবর দিয়েছে নিউজ এইটটিন।

সূত্রে বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, নিরাপত্তা সংক্রান্ত একটি ‘ওয়াচলিস্টে’ (নজরদারি তালিকা) নাম থাকার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদকে দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সাময়িকভাবে আটকে রেখেছিল।

প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টা একটি সরকারি বৈঠকে যোগ দিতে একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে ভারতে এসেছিলেন। তখন রুটিন তল্লাশির সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তার নামটি শনাক্ত করেন। পরে যাচাই-বাছাইয়ের জন্য তাকে আটকে রাখা হয়।

‘যাচাই-বাছাইয়ের পর প্রবেশের অনুমতি’

নিউজ এইটটিন বলছে, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি ‘কালো তালিকা’ থেকে জাহেদ উর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে, তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল। যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়।

পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন।

বিভিন্ন সংস্থা পরিচালিত নিরাপত্তা-সংক্রান্ত ওয়াচলিস্ট বা লুকআউট নোটিসে কোনো ব্যক্তির নাম থাকলে এ ধরনের ঘটনা ঘটে বলে খবরে বলা হয়।

তবে এ বিষয়ে ভারত বা বাংলাদেশ কোনো দেশের কর্তৃপক্ষের তরফ থেকেই তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি বলে তুলে ধরে নিউজ এইটটিন।

প্রতিবেদনে বলা হয়, ওয়াচলিস্টে তার নাম অন্তর্ভুক্ত হওয়া এবং ইমিগ্রেশন রেকর্ডে সেটির থেকে যাওয়ার পেছনের পরিস্থিতি এখনও অস্পষ্ট।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...