মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গভীর সাগরে ট্রলার বিকল, ১৮ জেলেকে উদ্ধার করল নৌবাহিনীর যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। ট্রলারটি ভোলার মনপুরা থেকে মাছ ধরার জন্য সাগরে গিয়ে কক্সবাজারে গভীর সাগরে বিকল হয়ে পড়েছিল। গত মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে ২৫ নটিক্যাল মাইল পশ্চিমে ‘হাবিবা’ নামে মাছ ধরার ট্রলারটি ভাসতে দেখেন নৌবাহিনীর সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহল দেওয়ার সময় দেখতে পেয়ে হাবিবা ট্রলারে জেলেরা ‘বিপদ সংকেত’ প্রদর্শন করেন। তখন নৌবাহিনীর জাহাজ ‘শহীদ ফরিদ’ ট্রলারের কাছে যায় এবং জানতে পারে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি চারদিন ধরে সাগরে ভেসে আছে।
এ সময় জেলোরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গত শুক্রবার থেকে সাগরে ভাসছে। এক পর্যায়ে তাদের খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে যায়। নৌবাহিনীর সদস্যরা জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলারটিকে কুতুবদিয়ায় নিরাপদ স্থানে পৌঁছে দেন।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...