শনিবার, ৭ নভেম্বর ২০২৬

‘জিনাত আজম ছিলেন মানবিক মানুষ ও দক্ষ সংগঠক’

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম লেডিস ক্লাব ও চট্টগ্রাম লেখিকা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘জিনাত আজম ছিলেন সমাজমনস্ক দক্ষ সংগঠক ও সাহিত্যিক। তাঁর অসামান্য নেতৃত্ব ও পরিশ্রমে চট্টগ্রাম লেডিস ক্লাব অনন্য এক প্রতিষ্ঠানে পরিণত। চট্টগ্রাম লেখিকা সংঘেও তাঁর অবদান অনস্বীকার্য। সদা হাস্যোজ্জ্বল এ মনীষী ছিলেন সাদা মনের মানুষ। আপাদমস্তক একজন মানবিক মানুষ। তিনি অতুলনীয় একজন মহীয়সী নারী হিসেবে মানবসমাজের কল্যাণে কাজ করে গেছেন। চট্টগ্রাম লেডিস ক্লাব এবং চট্টগ্রাম লেখিকা সংঘে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সমাজকে, মানুষকে, জাতিকে অকাতরে দান করে গেছেন। তিনি উত্তর প্রজন্মকে মানবসেবা, সাহিত্যচর্চাসহ ধর্মকর্ম পালনে উৎসাহিত করে গেছেন। তিনি সবার কাছে অনুসরণীয় ও অনুকরণীয় আইকন হিসেবে চিরঞ্জীব থাকবেন। লেখক হিসেবেও তিনি তাঁর প্রতিভদীপ্ত সাহিত্যগুণে সমধিক পরিচিত। তাঁর রচিত গ্রন্থগুলোও সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। তিনি ছিলেন বহুমাত্রিক গুণের অধিকারী। তাঁর গুণাবলি ধারণ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তা ছড়িয়ে দিতে হবে।
আজ ২৩ জুলাই বুধবার বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম লেখিকা সংঘের উপদেষ্টা শিক্ষাবিদ-কলামিস্ট-সাহিত্যিক ড. আনোয়ারা আলম। চট্টগ্রাম লেডিস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় স্মৃতিচারণে ও আলোচনায় অংশ নেন লেডিস ক্লাবের উপদেষ্টা ড. জয়নাব বেগম, সভানেত্রী খালেদা আউয়াল, শিক্ষাবিদ-সাহিত্যিক তহুরীন সবুর ডালিয়া, কথাসাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশ্শিরা, শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ, লেডিস ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল, সাবিহা মুসা, পারভিন চৌধুরী, জিনাত আজমের ছোট বোন নার্গিস সুলতানা, পুত্র আতিক উল আজম খান, ভগ্নিপতি কবি সৈয়দ মুসতাফা মুনীরুদ্দীন, বাচিকশিল্পী আয়েশা হক শিমু, চট্টগ্রাম লেখিকা সংঘের সম্পাদিকা সৈয়দা সেলিমা আক্তার, অধ্যাপিকা আলেয়া চৌধুরী, নারীকণ্ঠ সম্পাদক শাহরিয়ার ফারজানা প্রমুখ।
স্মরণসভা সঞ্চালন করেন লেডিস ক্লাবের সদস্যা কবি মর্জিনা আখতার। সূচনা বক্তব্য দেন লেডিস ক্লাবের সম্পাদিকা বোরহানা কবির। শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সুইটি।
মরমী সংগীত পরিবেশন করেন লেখিকা সংঘের সদস্যা কোহিনুর শাকি। সভায় জিনাত আজম ও বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় জিনাত আজমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মো. আবদুল আউয়াল, মিনু আলম, সৈয়দা শামীম কাদের সুরমা, খালেদা আক্তার চৌধুরী, আফরোজা বুলবুল তাহের, আশরাফুন্নেসা, গুলসানা আলী, কামরুন জাহান আহমেদ, সেলিনা আক্তার, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, মরিয়ম বেগম মিনা, নাজমা সাইদা বেগম, মনোয়ারা আলম, ফেরদৌসী আরা বেগম, রাহেলা বেগম, সালেহা বেগম, রোকেয়া জামান, আজিজ রাহমান, লায়লা বেগম, সকিনা বেগম চৌধুরী, রোকেয়া আহমেদ, নাছিমা শওকত, এম কামাল উদ্দিন, শাহাবুদ্দিন আহমদ চৌধুরী, মেহেরাজ মাহমুদ, রোকসানা বন্যা প্রমুখ।
সবশেষে জিনাত আজমের আত্মার মাগফেরাত কামনা করে এবং দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেগম রুনু সিদ্দিকী কন্যা গুলেরানা সিদ্দিকী (শবনম)।
স্মরণসভায় জিনাত আজমের জীবন-কর্ম নিয়ে একটি স্মারকগ্রন্থ প্রকাশের ঘোষণা দেয়া হয়।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...