রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় পর্যটন কটেজে গলায় ফাঁস লাগিয়ে পর্যটকের আত্নহত্যা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটক আত্নহত্যা করেছেন। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পর্যটন এলাকার ‘ডেঞ্জার হিল রিসোর্ট’ এর ১২নং কটেজে ঘটনাটি ঘটে। বুধবার (২৩ জুলাই) দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই পর্যটকের লাশ উদ্ধার করেন। মৃত আনোয়ার হোসেন (৪৭) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ পশ্চিম পাড়াস্থ শাহী মসজিদ সড়কের বাসা-৩৬ ব্লকে বি’র বাসিন্দা আবু তাহের’র ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, গত ২১ জুলাই সকাল ১০টার দিকে পর্যটক আনোয়ার হোসেন রিসোর্টের ১২নং কটেজে উঠেন। গত দুইদিন তিনি সেখানে অবস্থান করেন। বুধবার সকাল ১০টার রিসোর্টের স্টাফ সাজ্জাতুর রহমান ও মো. রিফাত নাস্তা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ দেখে উঁকি মেরে কটেজের ভিতর আনোয়ার হোসেনকে ভীমের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে ঘটনাটি কটেজ ম্যানেজার আব্দুর রাজ্জাক সুমনকে অবগত করেন স্টাফরা।
এ বিষয়ে ডেঞ্জার হিল রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন বলেন, পর্যটক আনোয়ার হোসেনের আত্নহত্যার ঘটনা স্টাফরা আমাকে অবগত করার পরপরেই পুলিশকে খবর দিই। পুলিশ কটেজের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পর্যটক আনোয়ার হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিক সূরতহাল শেষে মৃত আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্নহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...