রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রামের যানজট কমবে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের যানজট কমবে। চট্টগ্রামের অপারেশন কার্যক্রম বাড়বে, খরচ কমবে এবং জনগণ বেনিফিট পাবে।

তিনি বলেন, ‘আমরা মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটি আরো বেশি ব্যবহার করতে চাই। ব্যবসায়ীরা যাতে এই সুযোগটা নেয়। আমাদের চট্টগ্রাম পোর্টের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসেবে আমাদের মোংলা পোর্টের ব্যবহার খুবই কম।’

আজ মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কাস্টমস কর্মকর্তা ও সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই আমাদের ফিল্ড লেভেলে কি কি সমস্যা আছে। যেমন মোংলা পোর্টকে ভালো করে বুঝা, মোংলা পোর্টের ফ্যাসিলিটি বুঝা। কতটুকু কাজ আমরা এখানে করছি, আরো কি পরিমাণ লোড আমরা নিতে পারবো। এখানে কি ধরনের সমস্যা রয়েছে, সেগুলো শোনা।

তিনি বলেন, ‘পোর্টের ব্যবহার আরো কীভাবে বাড়ানো যায়। পোর্ট ব্যবহারকারী যারা আছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদের অফিসার যারা এখানে কাজ করেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। তাদেরকে আমরা আরো কীভাবে সহায়তা করতে পারি। এসব কিছু আমরা যাতে বুঝে শুনে ব্যবস্থা নিতে পারি, আজকের সফরের এটাই হলো আমার মূল উদ্দেশ্য।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, একান্ত সচিব আতাউল গনি ওসমানী, জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ, মোংলা বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...