শনিবার, ৭ নভেম্বর ২০২৬

লামায় ফের অবৈধ বালু মহালে অভিযান, ৪০ হাজার ঘনফুট বালু জব্দ

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফের অবৈধভাবে তোলা বালু মহালে অভিযান পরিচালনা করেছে বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসন। রবিবার(২০ জুলাই) বিকেলে পৌরসভা এলাকার ছাগল খাইয়াস্থ মাতামুহুরী নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জব্দ করা হয় আনুমানিক ৪০ হাজার ঘনফুট বালু। অভিযানের সময় বান্দরবান জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রে এস এম হাসানও উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ি ছড়া, খাল ও নদী থেকে অবৈধাবে বালু তুলে পাচার করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকাল ৩টার দিকে পৌরসভা এলাকার ছাগল খাইয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বালুর স্তুপ জব্দের পর ছাগল খাইয়া মৌজা হেডম্যান মংক্যচিং মার্মার জিম্মায় রাখা হয়। এছাড়া অভিযানের সময় ঘটনাস্থলে বালু চক্রের কেউ না থাকায় আটক করা যায়নি। অভিযাানে সহযোগিতা করেন লামা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বিভিন্ন সময় এসব বালু চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে জেল জরিমানা করে প্রশাসন। এতেও বন্ধ হয়নি অবৈধভাবে বালু তোলা, সুযোগ পেলেই চক্রটি পরিবেশের বারোটা বাজিয়ে বালু তোলা শুরু করে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মাতামুহুরী নদী থেকে বালু তুলে পাচারের উদ্দেশ্যে স্তুপ করা একটি বালু মহাল জব্দ করা হয়েছে। পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, শুক্রবার রাত (১১ জুলাই) দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বগাইছড়ি ও মালুম্মা এলাকায় অভিযান চালায়। এ সময় বালু উত্তোলন চক্রের দুই সদস্যকে হাতে নাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় আটক আব্দু শুক্কুরকে ২ মাসের ও আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মঈন উদ্দিন।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...