বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ত্রাণ নিতে এসে ইসরায়েলি সেনাদের গুলিতে ৯৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী রোববার গুলি চালিয়ে ত্রাণের আশায় জড়ো হওয়া অন্তত ৯৩ জন ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় ইসরাইলি সৈন্যদের গুলিতে অরো বহু লোক আহত হয়েছে।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গাজার উত্তরে ট্রাকবোঝাই ত্রাণ পৌঁছানোর সময় ৮০ জন নিহত হন, এবং দক্ষিণে রাফাহের কাছে একটি ত্রাণ কেন্দ্রের কাছে নয় জনকে গুলি করা হয় বলে জানা গেছে।

এখানে মাত্র ২৪ ঘন্টা আগেও বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানিয়েছেন, দক্ষিণে খান ইউনিসে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে চার জন নিহত হয়েছেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, খাদ্য সহায়তা বহনকারী তাদের ২৫ ট্রাকের বহরটি গাজা শহরের কাছে ‘ক্ষুধার্ত বেসামরিক নাগরিকের বিশাল ভিড়ের মুখোমুখি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের ত্রাণবহরে গুলি চালানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, হাজার হাজার লোক গাজা শহরের কাছে জড়ো হওয়ার সময় ‘তাদের ওপর সৃষ্ট তাৎক্ষণিক হুমকি দূর করার জন্য’ সৈন্যরা সতর্কীকরণ গুলি চালিয়েছে।

জাতিসংঘ এই মাসের শুরুতে বলেছিল, মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ নিতে গিয়ে বা ত্রাণ কনভয়ের পথে প্রায় ৮শ’ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই বিভাগের সব খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...