বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। পাহাড়ে জাতীয়তাবাদের নামে পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাঙ্গামাটির বনরুপা সিএনজি স্টেশন চত্বরে জেলা এনসিপি আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ সব কথা বলেন।

তিনি বলেন, ৭২ এর মুজিববাদী সংবিধানের কবর রচনা করে নতুন বাংলাদেশে রাষ্ট্রপরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। আমরা সকল বিভেদ ঊর্ধ্বে রেখে সকল জনগোষ্ঠীর মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি করতে চাই।

তিনি বলেন, আমরা চাই মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য সকলে মিলে নতুন একটি চুক্তিতে উপনীত হই, যাতে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়, যে রাষ্ট্রব্যবস্থায় বহু জাতিগোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির সম্মিলন থাকবে। সেখানে কোনো  নাগরিকের অধিকার ও মর্যাদার কোনো বৈষম্য থাকবে না। সে জন্য একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সংগঠক(উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণাঞ্চল)।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলীয় নেতা এস এম সুজা উদ্দিন,রুবাইয়া শ্রেষ্ট্রা তংচংগ্যা প্রমুখ।

পথ সভায় স্বাগত বক্তব্য দেন এনসিপির রাঙ্গামাটি জেলার প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা।

এর আগে  নেতৃবৃন্দ জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া ও রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় এনসিপি আয়োজিত আলাদা পথ সভায় বক্তব্য রাখেন।

এনসিপি নেতারা আজ দুপুরে রাঙ্গামাটি শহরে এসে পৌঁছান। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রা শুরু  করে শহরের প্রধান সড়ক হয়ে বনরুপা সিএনজি চত্বরে এসে শেষ হয়।

পদযাত্রা শেষে শুরু হয় পথসভা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...