বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন : কানাডা বিএনপির সভায় ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ছিল এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সেদিন বুকের রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার ও ভবিষ্যতের জন্য আত্মত্যাগ করেছিলেন জুলাই যোদ্ধারা। শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বিএনপি বদ্ধপরিকর। শহীদদের স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের মধ্য দিয়ে বিএনপি শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই শহীদরা আমাদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। শহীদদের রক্ত শুধু স্মৃতির অংশ নয়, এটি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা। আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ। এই অঙ্গীকার নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

তিনি রবিবার (২০ জুলাই) টরন্টোর বাংলাদেশ কানাডিয়ান কমিউনিটি সেন্টারে কানাডা বিএনপির উদ্যোগে “গণঅভ্যুত্থান ২০২৪”জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির এসব কথা বলেন।

টরন্টোর এই আলোচনা সভায় কানাডার বিভিন্ন প্রদেশ থেকে আগত বিএনপিপন্থী নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় তিনি বলেন, সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছে, সেগুলোই আসল সংস্কার। জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথা আইন প্রণয়ন হয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে।বিএনপির হাত ধরেই দেশে বহু সংস্কার হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ৯০ পরবর্তী সংসদীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন বিএনপির মাধ্যমেই হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই পুনরায় গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বলেন, বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, কেউ সুফল পায়নি। শহীদ জিয়ার আদর্শ নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার পতাকা নিয়েই বিএনপি সামনের দিকে এগিয়ে চলেছে।

কানাডা বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্টারিও বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. কামরুল হুদা সোহেল, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফারুক খান, কানাডা বিএনপি পূর্ব শাখার উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ, কানাডা বিএনপির সহ সভাপতি ডা. আবু ফাত্তাহ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শাহীন, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিমন ইসলাম, বিএনপি নেতা ডা. মাহবুব আলম, ডা. আজমির হোসেন, দিদারুল আলম, যুবদল নেতা রাহেল প্রমুখ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...