রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নিউ মার্কেটে বাসে আগুন : পুলিশ হেফাজতে চালক-হেলপার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার আলমগীর হোসেন।
সিএমপি প্রাথমিকভাবে জানায়, বাস থেকে যাত্রীরা নামার পর এক যুবক পেট্রল ঢেলে গাড়িটিতে আগুন লাগিয়ে দেন। এ সময় বন্দর নগরের পাঁচলাইশ থানা এলাকার বিপ্লব উদ্যানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলছিল।
উপকমিশনার আলমগীর হোসেন বলেন, নিউমার্কেটের শেষ স্টপেজে যাত্রীরা নামার সময় বাসের ভেতর পেট্রলের গন্ধ পান এবং হঠাৎ পেছনের অংশ থেকে আগুন জ্বলে ওঠে। ঘটনার পর বাসচালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আগুন লাগার পর পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ৩০ মিনিট ওই রাস্তার যান চলাচল বন্ধ থাকে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ নিতে গত ১৩ আগস্ট শেষ দিনে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রোববার...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়েছেন বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনার...

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ

আগামী ২০ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ...

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। আজ রোববার...

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য...

নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত: সব পদক বাতিল ও আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নিয়ে বিতর্ক...

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন...

চট্টগ্রামে রেল পরিষেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে প্রশিক্ষণ

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা নিশ্চিত করতে তামাক নিয়ন্ত্রণ...