রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি মদ জব্দ করেছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পতেঙ্গা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক  এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন পতেঙ্গা সি বিচ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৬০ বোতল ভ্যাট ৬৯ হুইস্কি, ৪৮ বোতল ব্যালেন্টাইন হুইস্কি এবং ৩৬ বোতল রেড লেবেল হুইস্কি জব্দ করা হয়।  যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...