রবিবার, ৪ অক্টোবর ২০২৬

পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার পরিচ্ছন্ন রাখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় স্বেচ্ছাসেবকদের দিয়ে প্রতিদিন নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহের কার্যক্রম পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপনেও গুরুত্বারোপ করেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত বাজেট বাস্তবায়নবিষয়ক এক সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পর্যটকেরা যেন পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করেন, সেই সচেতনতা গড়ে তুলতে হবে। সভায় তিনি পলিথিনবিরোধী অভিযান আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

বন্যপ্রাণী সংরক্ষণের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, হাতির করিডোর যেন কোনো অবস্থায় বাধাগ্রস্ত না হয়, সেজন্য বন অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, গ্রামাঞ্চলে হাতির অপছন্দের গাছ এবং করিডোর ও বনে হাতির পছন্দের খাদ্যোপযোগী গাছ লাগাতে হবে।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব খায়রুল হাসান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা পরিকল্পিত ও সময়োপযোগী বাজেট বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে একযোগে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...