রবিবার, ৪ অক্টোবর ২০২৬

সালাহউদ্দিনকে কটূক্তি, চকরিয়ায় এনসিপির মঞ্চ ভাঙচুর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। ভাঙচুর করা হয় এনসিপির পথসভার মঞ্চ। বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভের মুখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারের ঈদগাঁও ও চকরিয়ায় পূর্বঘোষিত সমাবেশ করতে না পেরে গাড়িবহর নিয়ে বান্দরবান চলে যায়।

শনিবার (১৯ জুলাই) শহীদ দৌলত ময়দানে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আগে নারায়ণগঞ্জে ছিল গডফাদার শামীম ওসমান, এখন কক্সবাজারে শুনছি নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।”

এই বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। ঈদগাঁও ও চকরিয়ায় এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চকরিয়ায় সমাবেশস্থলে ডিভাইডার ভাঙচুর হয়, যা পরে পুলিশ ও সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণে আনে।

বিকেল ৫টায় এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, তারা চকরিয়া পার হয়ে বান্দরবান পৌঁছেছেন, তবে কিছু নেতা-কর্মী আটকা পড়েছেন।

এদিকে কক্সবাজার জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে। তারা এনসিপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আগুন দেয় ও সালাহউদ্দিন আহমদের নামে কটূক্তির প্রতিবাদ জানায়।

জেলা ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ সারা বাংলাদেশের অহংকার। তাঁর নামে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে নাসীরুদ্দীন প্রমাণ করেছেন, তিনি সামাজিক শিক্ষাবঞ্চিত।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়া আসনে তিনবার সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালে নিখোঁজ হয়ে ভারতের শিলংয়ে ধরা পড়েন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছর ১১ আগস্ট দেশে ফেরেন তিনি।

এই বিভাগের সব খবর

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন,...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রায়ের পর সাজা পরোয়ানাভুক্ত এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয় : ত্রিবেদী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে ঢাকার...

প্রাণীর কল্যাণ নিশ্চিতে চসিক ও সিভাসু যৌথভাবে কাজ করবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রাণীর...

বাঁশখালীতে টাকা আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল ও...

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবে না : ট্রাম্প

ইউরোপের কয়েকটি দেশ তাদের মজুত থেকে ডিজেল ছাড়ার সিদ্ধান্ত...

চট্টগ্রাম বন্দর থেকে রাসায়নিকের ৯টি কন্টেইনার ধ্বংসের জন্য যাচ্ছে নারায়ণগঞ্জে

দুই দশকের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মেয়াদোত্তীর্ণ...

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া...