রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে বিএনপির উদ্বেগ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরপরাধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একইসঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়— রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। বন্দরনগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। অথচ এই শহরে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে।

বিএনপির দাবি— বর্তমানে চট্টগ্রামে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় মিথ্যা মামলা ও দখলবাজ চক্রের চাঁদাবাজির কবলে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দলটি এ পরিস্থিতিকে অর্থনৈতিক স্থবিরতার কারণ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে বিএনপি চট্টগ্রামের ব্যবসায়ী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রামকে রক্ষা করতে হলে অবিলম্বে মিথ্যা মামলা, চাঁদাবাজি এবং অপরাধীদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...