রবিবার, ১৪ জুন ২০২৬

কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার কক্সবাজার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। দলীয় এ কর্মসূচিতে অংশ নিতে আজ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন।

সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আজ সুজা জানান, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা আজ রাতেই কক্সবাজার এসে পৌঁছাবেন। শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে জনসভা করবেন।

সুষ্ঠুভাবে এ কর্মসূচি আয়োজনে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে জানিয়ে এস এম সুজা উদ্দিন বলেন, এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশা করি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...