রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে অপহৃত শিশু কক্সবাজার থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অপহৃত ৭ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার ভালুকখাইয়া এলাকার আব্দুল মজিবের মেয়ে সুমাইয়া আক্তার (১৯) ও কক্সবাজারের রামুর চাকঢালা এলাকার মৃত জালাল আহমদের ছেলে মো. নুরুল আলম (৪০)।

জানা যায়, গত ১৫ জুলাই নগরীর বায়েজিদ থানাধীন শান্তিনগর এলাকার সাত মাস বয়সী শিশু আজিহা আহমেদ নূরকে অপহরণ করা হয়। খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সুমাইয়া নামে এক নারী ওই শিশুকে অপহরণ করে কক্সবাজারের দিকে যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। কিন্তু সুমাইয়া বার বার সিম কার্ড পরিবর্তন করায় তার অবস্থান পরিষ্কার হতে পারছিল না পুলিশ।

পরে চকরিয়া থানাধীন উত্তর বরইতলী এলাকায় তার অবস্থান জানার পর সেখানে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশের আসার সংবাদ পেয়ে সেখান থেকেও সুমাইয়া পালিয়ে যায়। এরপর পুলিশ জানতে পারে রামুর গর্জনিয়া ইউনিয়নের মিয়ানমার সীমান্ত ঘেঁষা গহীন পাহাড়ি এলাকায় দক্ষিণ মৌলভীকাটা গ্রামে সুমাইয়ার অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তার আরেক সহযোগীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...