বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৫ সদস্য রয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, দেশটির একটি নিরাপত্তা সূত্রের বরাতে।

ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহর শক্তি পুনর্গঠনের প্রচেষ্টা ঠেকাতে মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, বেকা উপত্যকার একটি প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার ছিল হামলার লক্ষ্যবস্তু।

এটি ছিল গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ওই অঞ্চলে সবচেয়ে প্রাণঘাতী হামলা। বেকা অঞ্চলের গভর্নর বশির খোদর জানিয়েছেন, নিহতদের মধ্যে সাতজন সিরীয় নাগরিকও রয়েছেন।

গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির আগের হামলায় গোষ্ঠীটির কয়েকজন শীর্ষ কমান্ডার এবং প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়া হিজবুল্লাহর অবকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “এই হামলার উদ্দেশ্য ছিল হিজবুল্লাহকে একটি স্পষ্ট বার্তা দেওয়া। তারা রাধওয়ান বাহিনীকে পুনর্গঠন করে ইসরায়েলের ওপর নতুন হামলার পরিকল্পনা করছিল।”

তিনি আরও বলেন, “পুনর্গঠনের চেষ্টা হলে ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে। পাশাপাশি এই হামলার মাধ্যমে লেবানন সরকারকেও সতর্ক করা হয়েছে—যুদ্ধবিরতি রক্ষার দায় তাদেরও রয়েছে।”

অন্যদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে একে লেবাননের বিরুদ্ধে ‘ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ নতুন মাত্রা’ বলে উল্লেখ করেছে। তবে হামলায় তাদের সদস্যদের হতাহতের বিষয়ে কিছু জানায়নি গোষ্ঠীটি।

এই বিভাগের সব খবর

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

সর্বশেষ

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...