শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টরন্টোতে এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে চসিক মেয়রের বৈঠক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টরন্টোর বাংলা টাউনের কাছে ড্যানফোর্থে   কানাডার অন্টারিও প্রদেশের সংসদ সদস্য (মেম্মার অফ প্রভিনশিয়াল পার্লামেন্ট; এমপিপি) মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মেরি টরন্টোর বিচ-ইস্ট ইয়র্ক এলাকার এমপিপি এবং বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের সুহৃদ ও সমর্থক হিসেবে পরিচিত।

কানাডা সময় সোমবারের বৈঠকে দুই দেশের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল—জলবায়ু সহনশীলতা, স্টার্টআপ ইনকিউবেশন এবং কানাডায় নার্সিং ও পিএসডব্লিউ পেশায় বাংলাদেশিদের কর্মসংস্থান।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “টরন্টোর মতো চট্টগ্রামও জলবায়ু পরিবর্তনের বড় ধরনের হুমকির মুখে।” এই প্রেক্ষিতে কানাডার আধুনিক প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে চট্টগ্রামকে আরও জলবায়ু সহনশীল নগরে রূপান্তর করার আহ্বান জানান তিনি। নদী ও খাল পুনরুজ্জীবনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে টরন্টোর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়।

স্টার্টআপ ইকোসিস্টেম প্রসঙ্গে মেয়র উল্লেখ করেন, “চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের অসংখ্য সম্ভাবনা রয়েছে, কিন্তু একটি কার্যকর ইনকিউবেটরের অভাবে তারা পিছিয়ে পড়ছে।” তিনি অন্টারিও প্রদেশের  ‘মার্স ডিসকভারি ডিস্ট্রিক্ট’ -এর মতো বিশ্বমানের ইনোভেশন হাব চট্টগ্রামে স্থাপন বিষয়ে এমপিপির সহযোগিতা কামনা করেন, যাতে কানাডিয়ান ভেঞ্চার ক্যাপিটালও যুক্ত হতে পারে।

কানাডায় নার্স ও পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার (পিএসডব্লিউ) পেশায় দক্ষ জনবলের অভাব এবং বাংলাদেশের নার্সিং স্কুলগুলোর স্বীকৃতির ঘাটতির বিষয়টি তুলে ধরেন মেয়র। তিনি এসব স্কুলকে কানাডিয়ান মানদণ্ড অনুযায়ী স্বীকৃতি পেতে সহযোগিতার অনুরোধ জানান। পাশাপাশি, বাংলাদেশে যৌথভাবে কোনো কানাডিয়ান ইনস্টিটিউট প্রতিষ্ঠার সম্ভাবনাও উত্থাপন করেন।

এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহন উল্লিখিত তিনটি ক্ষেত্রেই গভীর আগ্রহ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “আমি সবসময় বাংলাদেশের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এই সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব।”

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...