রবিবার, ১৪ জুন ২০২৬

লামায় সালিশী বৈঠকের আগে ছুরিকাঘাতে যুবক খুন : ঘাতক সহ আটক ৫

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ছুরিকাঘাতে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় ঘটনাটি ঘটে। চিকিৎসার জন্য উপজেলার কাছাকাছি লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় সোমবার দিনগত রাত ৯টার দিকে আব্দুর রহমান মারা যায়। আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় দুই নারী ও ঘাতকসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর ও তার স্ত্রী মিনুয়ারা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার মাগরিবের পর স্থানীয় বিচার সালিশি বৈঠকের তারিখ ছিল। সে মতে দুই পক্ষই ইউনিয়নের মোস্তফা নগরের সামশুল আলমের দোকানের সামনে জড়ো হয়। বৈঠক শুরুর আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সঙ্গে কথা কাটাকাটি হয় আব্দুর রহমানের সাথে। একপর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন আব্দুর শুক্কুরের শ্বশুরবাড়ির লোকজন। এতে আব্দুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আব্দুর রহমান মারা যান।
আব্দুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনার সাথে জড়িত মো. সোহেল মিয়া (২৩) সহ নিহতের ভাবী মিনুয়ারা বেগম, ভাবীর মা সালমা বেগম, মো. রিয়াজ উদ্দিন (২২), মো. জাহেদকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকরা লোহাগাড়া উপজেলার পানতিশা এলাকার বাসিন্দা মো. কামাল প্রকাশ বদ’র স্ত্রী, ছেলে ও মেয়ে।
এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদ সদস্য ছৈয়দুর রহমান জানান, আব্দুর শুক্কুর ও মিনুয়ারা বেগমের মধ্যে সৃষ্ট পারিবারিক বিরোধ সমাধানে সোমবার বিকেলে বৈঠকের কথা। কিন্তু মিনুয়ারা বেগমের ভাইয়েরা বৈঠক শুরুর আগেই কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করেন। ঘটনাটি খুবই মর্মান্তিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, আব্দুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত মো. সোহেল মিয়াসহ ৫ জন আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত আব্দুর রহমানের লাশ উদ্ধার করে সোমবার দিনগত রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...