রবিবার, ২ আগস্ট ২০২৬

দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ জুলাই দেশে মৃত্যু ১৯ হাজারের ঘর অতিক্রম করে। ওইদিন পর্যন্ত মারা যায় ১৯ হাজার ৪৬ জন। মাত্র ৪ দিনে এই সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৩৭ জন। গতকাল এ যাবতকালের একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৫৮ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ২১ জন কম মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪৯ জন ও নারী ৮৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জনে ।
এদিকে দেশে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্য ১২ লাখ ছাড়িয়েছে। আজ নতুন আক্রান্ত হয়েছে এ যাবতকালের সর্বোচ্চ সংখ্যক ১৬ হাজার ২৩০ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৬ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৬২৭ জন, ৬৮ দশমিক ০৮ শতাংশ এবং নারী ৬ হাজার ৩৮৯ জন, ৩১ দশমিক ৯২ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৮ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৭ জন সরকারি হাসপাতালে, ৫৭ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৯২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩০৫ জন বেশি আক্রান্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৪৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬৮ শতাংশ বেশি।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ২১ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন। ঢাকায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৩ শতাংশ। গতকাল এই জেলায় ১৮ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৭২ জন যা ২২ দশমিক ৬০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। গতকালও ৪১ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১২ হাজার ৪৩৯ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ৫৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৪ শতাংশ কম।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬ হাজার ১৫৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৫ হাজার ১৫৯ জনের। গতকালের চেয়ে আজ ৯৯৮টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ হাজার ৮৭৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৫২ হাজার ৪৭৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩৯৯ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...