শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু, উদ্বোধন ৫ আগস্ট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট এর উদ্বোধন হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

সোমবার (১৪ জুলাই) সকালে নগরীর পাঁচলাইশে ‘জুলাই স্মৃতি উদ্যানে’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখতে এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের আমরা উদ্বোধন করলাম। আগামী ৫ আগস্ট একযোগে সারা বাংলাদেশে এটার উদ্বোধন হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে মানবতার পক্ষে কাজ করতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে।’

জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের মর্যাদা সমুন্নত রাখার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের দায়দায়িত্ব সরকার নিচ্ছে বা নিয়েছে। জুলাইয়ে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা চট্টগ্রামে সরকারি হাসপাতালের পাশাপাশি দুই-তিনটা প্রাইভেট হাসপাতালও প্রস্তুত রেখেছি। সরকারি হাসপাতালে সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে পাঠানো হবে বিদেশে। এই চিকিৎসার সব ধরনের খরচ বহন করবে সরকার। এর বাইরে তাদের নগদ অর্থসহায়তা দেওয়া হবে।’

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র মা কোহিনূর বেগম, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

সর্বশেষ

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...