মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩‌ ম্রো নারী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবা‌ন সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের চিম্বুক এলাকার রাংলাই হেডম‌্যান ম্রোপাড়ায় বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারী নিহত হ‌য়ে‌ছেন। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-বয়োজ্যেষ্ঠ উরকান (৭১), তার নাতিন তুংলে (১৭) এবং সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন (৩৫)।

স্থানীয়রা জানায়, রবিবার দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকায় রাংলাই চেয়ারম্যান হেডম্যান পাড়ায় বৃষ্টিতে শর্টসার্কিট হয়ে বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হয়ে পাড়ার পাহাড়িদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে অনেকেই আহত হয়।

বৃষ্টি হলেই বিদ্যুতের ট্রান্সফরমারটি প্রায় সময়ে আগুন জ্বলে বিকট শব্দ হত। বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

স্থানীয় সাবেক ইউনিয়নের চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, বৃষ্টিতে ত্রুটিপূর্ণ বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে পাড়ার ঘরগুলোতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পর্শে আমার আত্মীয়সহ ৩ জন মারা গেছে। বিদ্যুৎ ট্রান্সফরমার সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে অভিযোগের পরও তারা ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পর্শে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...