রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রবিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করে, গণতন্ত্র ধ্বংস করতে চায়, দেশে অস্থিরতা তৈরি করে, এ ধরনের গণতন্ত্র বিরোধীদের ‘রাজনৈতিক দল’ বলা যায় না। তাদের ভূমিকা রাজনৈতিক দল নয়, বরং প্রেসার গ্রুপের মতো।

রবিবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরের মুরাদপুরে এলজিইডি ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায়, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, অস্থিরতা সৃষ্টি করে দেশকে অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চায়—তাদের তো রাজনৈতিক দল বলা কঠিন। আপনি যদি রাজনৈতিক দল হয়েও নির্বাচনে যাবেন না, নির্বাচন যেতে চাইবেন না, নির্বাচন করতে দেবেন না, নির্বাচনে যেতে দিবেন না; তাহলে তো আপনি প্রেসার গ্রুপের কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রেসার গ্রুপেরও একটা দায়িত্ব আছে। আপনি প্রেসার গ্রুপের কাজ করেন। কিন্তু যারা রাজনীতি করতে চায়, তাদের রাজনীতি করতে দিন। এ প্রক্রিয়া তো এখন শেখ হাসিনার কথার মতো হয়ে গেছে—ইলেকশন মানেই আমি। আর এখন দেখা যাচ্ছে, তারা নিজেরাই বলছে, নির্বাচনেরই দরকার নেই।

বিএনপির স্পষ্ট অবস্থান তুলে ধরে আমীর খসরু বলেন, ‘দেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন বিএনপিকেই দেখাতে হবে। যেটা দেখাচ্ছেন তারেক রহমান। উনি কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া জানান না, বরং বিএনপির ভাবনা আর উদ্দেশ্যগুলোই ব্যক্ত করেন। যাদের বক্তব্যে অস্থিরতা, সম্মানহীনতা এবং সহনশীলতার অভাব রয়েছে। তার বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে— সহনশীলতা, সম্মান-স্বসম্মান, শান্তিপূর্ণ অবস্থান এবং দেশ ও মানুষের নতুন স্বপ্ন গড়ার প্রত্যয়।’

আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের প্রশংসা করে আমীর খসরু বলেন, নোমান ভাই ছিলেন এক সত্যিকারের মাঠের রাজনীতিবিদ। ধাপে ধাপে উঠে এসে নেতাকর্মীদের সঙ্গে কাজ করে তাদের নেতৃত্ব দিয়েছেন। সুসময়ে ও দুঃসময়ে তাদের পাশে থেকেছেন, দেশ-জাতির খেদমত করেছেন এবং দলকে সম্মানিত রেখেছেন। তিনি আন্দোলন-সংগ্রামে ভয়ভীতি উপেক্ষা করে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের উন্নয়নে কাজ করেছেন—যা একজন রাজনীতিবিদের মূল লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশে আজকের দিনে নোমান ভাইয়ের মতো নেতা খুবই কম।

তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচার ও ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে রাজনীতি করা আরও কঠিন ছিল। সেখানেও নোমান ভাইসহ আমরা মাঠে থেকে দুঃসাহসিকভাবে রাজনীতি করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে আসলে দুঃসাহসের সঙ্গে রাজনীতি করতে হয়। এই দুঃসাহস নোমান ভাইসহ আমরা সবাই মিলে দেখিয়ে দিয়েছি। এই সংগ্রাম অব্যাহত ছিল এবং গত আগস্টে পতন হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল আজ সকালে বাসসকে...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাই ডেঙ্গুতে আর কেউ যেনো প্রাণ না হারান, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি...

সর্বশেষ

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...

আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে...

মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ...

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রামে টিকাদান ক্যাম্পেইন শুরু

হামের প্রাদুর্ভাব রোধে চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় পর্যায়ে হাম-রুবেলা (এমআর)...

হাটহাজারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. নাসির উদ্দিন নামে স্বেচ্ছাসেবক লীগের এক...